পরিবেশ রক্ষায় চবি নেচার ক্লাবের ব্যতিক্রমী ভার্চুয়াল ধর্মঘট

০৫ জুলাই ২০২০, ০৯:৪০ AM

বৈশ্বিক মহামারীর এই সময়েও থেমে নেই পরিবেশ দূষণ। মানুষের ঘরে থাকাকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা নির্বিচারে কাটছে গাছ। পরিবেশের এই দৈন্যদশা থেকে উত্তরণের জন্য মানুষকে সচেতন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নেচার ক্লাবের ডাকে সাড়া দিয়ে দেশের হাজারও তরুণ শুরু করেছেন এই ব্যতিক্রমী ভার্চুয়াল ধর্মঘট।

শনিবার (৪ জুলাই) রাত ৮টা থেকে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন পরিবেশ দূষণ বিরোধী স্লোগান সম্বলিত ছবি দিয়ে। ধর্মঘটটি চলবে আগামী ১০ জুলাই রাত ৮টা পর্যন্ত।

এই ভার্চুয়াল ধর্মঘটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, এখনই পরিবেশ দূষণ বন্ধ করতে না পারলে অদূর ভবিষ্যতে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পরিবেশ ও জলবায়ুর এমন অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার সচেতনতা আর সম্মিলিত উদ্যোগ। সর্বসাধারণের ঐকান্তিক প্রচেষ্টা-ই পরিবেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে বড় ভূমিকা পালন করবে। এক্ষেত্রে তরুণ সমাজ হলো পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন রক্ষার পথিকৃৎ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাবের সভাপতি মো. লিয়ন হাসান। তিনি এই ধর্মঘটে অংশগ্রহণকারী প্রত্যেককেই ধন্যবাদ জানান এবং সবাইকে এই ধর্মধটে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানান।

এ পর্যন্ত নেচার ক্লাবের ডাকে সাড়া দিয়ে এই ধর্মঘটে সংহতি জানিয়েছেন ২৫ এর বেশি স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন।

সংগঠনগুলো মধ্যে রয়েছে-
১. বিচ্ছু টীম; ২. বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন টীম; ৩. ব্লু গ্রীন ফাউন্ডেশন বাংলাদেশ; ৪. চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতি, চবি; ৫. নির্মল বাংলাদেশ; ৬. প্রতীতি; ৭. অক্টোফিন; ৮. Chittagong University Students Association of Teknaf (CUSAT); ৯. বাংলাদেশ নদী পরিব্রাজক দল, চবি শাখা; ১০. Ocean: The Unknown Corner of World; ১১. Chittagong University Scientific Society (CUSS); ১২. লাটিম; ১৩. White Board Science Club; ১৪. দিবা স্বপ্নচারী; ১৫. Friday For Future; ১৬. Youth Net; ১৭. Jahangirnagar University Science Club; ১৮. Chittagong University Debating Society (CUDS); ১৯. Student and social welfare forum; ২০. বেগমগঞ্জ উপজেলা ছাত্র-কল্যাণ পরিষদ, চবি; ২১. বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) স্টুডেন্ট এসোসিয়েশন, চবি; ২২. Study in Life Science; ২৩. ধূসর স্মৃতির ক্যানভাস; ২৪. বিজয়নগর (বি বাড়িয়া) স্টুডেন্ট এসোসিয়েশন, চবি; ২৫. Global Youth Biodiversity Network (GYBN); ২৬. ১ টাকায় শিক্ষা; ২৭. ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি, চবি।

উল্লিখিত সংগঠনগুলো "Justice for Nature" ভার্চুয়াল ধর্মঘটের সহযোগী আয়োজকও।

একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950