কাল থেকে সীমিত পরিসরে খুলছে কুবি

০৪ জুলাই ২০২০, ১১:৫৮ PM

© ফাইল ফটো

আগামীকাল সোমবার (৬ জুলাই) থেকে সীমিত পরিসরে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পাদন, ল্যাবরেটরি, সেমিনার-লাইব্রেরিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাদি সংরক্ষণের স্বার্থে অফিসসমূহ ৬ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে। তবে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে আসতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পরে ১০ এপ্রিল জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬
চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা …
  • ০৫ এপ্রিল ২০২৬
মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬