খুবি শিক্ষার্থীদের বাড়িভাড়ার ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত

০৪ জুলাই ২০২০, ০৮:২২ PM

© ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীদের বাড়িভাড়ার ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত হয়েছে। খুলনার হরিণটানা থানায় শুক্রবার রাতে মেস মালিক ও শিক্ষার্থীদের সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে মেস মালিকদের কাছে ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের সাথে যুক্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হুমকি দিয়েছে মেস মালিকেরা। তাদের হুমকির মুখে মেস ত্যাগে বাধ্য ওই শিক্ষার্থী খুলনার হরিণটানা থানায় অভিযোগ করলে শুক্রবার রাতে উভয় পক্ষকে থানায় ডাকা হয়।

এসময় আপোষনামায় শিক্ষার্থীদের পক্ষে মো. আরমান আলী শেখ এবং মেস মালিকদের পক্ষে মো. কাওছার শিকদার স্বাক্ষর করেন। এদিকে শিক্ষার্থীকে ভয়ভীতি দেখানো মেস মালিক কবির মোল্লার আত্মীয় হিদু মল্লিক শিক্ষার্থীদের সঙ্গে আর ঝামেলায় না জড়ানোর মর্মে মুচলেকা দিয়েছেন।

বাড়িভাড়া ৫৫ শতাংশ মওকুফের আওতায় থাকবে বিশ্ববিদ্যালয়ের হল রোড সংলগ্ন ইসলাম নগর এবং খানজাহান নগর এলাকার সকল বাসা ও ছাত্রাবাসের শিক্ষার্থীরা। গত এপ্রিল ২০২০ থেকে করোনা মহামারী যতদিন চলবে ততদিন পর্যন্ত এসব শিক্ষার্থীরা শুধুমাত্র ৪৫ শতাংশ বাড়িভাড়ার সঙ্গে বিদ্যুৎ বিল পরিশোধ করবে।

ভাড়া কমানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন, অন্যান্য এলাকার মেস মালিকরা একইভাবে মানবিক সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসতে পারেন।

হরিণটানা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সারাদেশ জুড়েই শিক্ষার্থীরা আর্থিক সংকটের সম্মুখীন। তাই মানবিক দিক বিবেচনায় দুই পক্ষের আপোষের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মেস ভাড়ার ৫৫ শতাংশ মওকুফের ব্যবস্থা করে দিয়েছি।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬