করোনা আক্রান্ত ছিলেন মৃত রাবি ইমেরিটাস অধ্যাপক ফখরুল

০৪ জুলাই ২০২০, ১০:৪৬ AM
ইমেরিটাস প্রফেসর ড. ফখরুল ইসলাম (৮২)

ইমেরিটাস প্রফেসর ড. ফখরুল ইসলাম (৮২)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইমেরিটাস প্রফেসর ড. ফখরুল ইসলাম (৮২) উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ এসেছে। শুক্রবার (৩ জুলাই) রাতে রামেক হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনার উপসর্গ থাকায় মৃত্যুর পর তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিলো।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস শনিবার (৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ইমেরিটাস প্রফেসর ড. ফখরুল ইসলাম মারা গিয়েছিলেন। তিনি করোনা আক্রান্ত থাকতে পারেন এমন আশঙ্কায় স্বাস্থ্যবিধি মেনেই কোয়ান্টাম ফাউন্ডেশন তার মরদেহ দাফন করে। মৃত্যুর পর মরদেহ থেকে নেওয়া নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

ড. ফখরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। তার বাড়ি নগরীর কাজিহাটা এলাকায়। জন্ম ১৯৩৮ সালে, কলকাতায়। তার বাবা মীর আহমদ হোসেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ছিলেন। পড়াশোনা শেষ করে ফখরুল ইসলামও বাবার মতো শিক্ষকতা শুরু করেছিলেন।

ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিষয়ে তার উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। গবেষণা কার্যক্রম চালাতে গিয়ে ড. ফখরুল ইসলাম নিজেকে একজন বিজ্ঞানী হিসেবেই প্রতিষ্ঠিত করেছিলেন। আর্সেনিক নিয়ে গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে। এটি বিশ্বব্যাপী প্রশংসিত।

ড. ফখরুল ইসলাম ২০০৩ সালের দিকে ইমেরিটাস প্রফেসর হন। তবে ২০০৫ সাল থেকে আর বিশ্ববিদ্যালয়ে যেতেন না। তার দুই ছেলে। একজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অন্যজন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950