কুবির নতুন ট্রেজারার ড. আসাদুজ্জামান

০৩ জুলাই ২০২০, ১০:৪১ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। আগামী ৪ বছরের জন্য তাকে এই  পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর সংশোধিত আইন ২০১৩ এর ধারা ১২(১) অনুসারে ড. মো. আসাদুজ্জামানকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করা হলো, ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ ৪ (চার) বছর হবে।

নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান জানান, তিনি আগামী রোববার অথবা সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৪ এপ্রিল হতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য ছিলো।

হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬
চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা …
  • ০৫ এপ্রিল ২০২৬
মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬