মেস ভাড়া শিথিলের দাবি তোলায় শিক্ষার্থীকে হুমকি

০৩ জুলাই ২০২০, ০৪:২৬ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতিতে মেস মালিকদের কাছে ভাড়া শিথিলের দাবি জানিয়ে আসছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে এক শিক্ষার্থীকে বিভিন্ন রকম হুমকিসহ নানাবিধ ভয়ভীতি দেখানো হয়েছে। যার ফলে মেস ছাড়তে বাধ্য হয়েছেন ওই শিক্ষার্থী। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতার কারণে হরিণটানা থানায় সাধারণ ডায়েরী করেছেন।

ইসলামনগর ছাত্র কল্যাণ সমিতির (মেসে থাকা শিক্ষার্থীদের সংগঠন) ওই সদস্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী।

এদিকে সাধারণ ডায়েরিতে অভিযোগ করেন, অনান্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে গেলেও ভুক্তভোগী শিক্ষার্থী খুলনার স্থানীয় হওয়ায় কাসফা হাউস ছাত্রাবাসে( মালিক কবির মোল্লা) অবস্থান করেন। বিভিন্ন সময় মেস মালিকদের অযৌক্তিক দ্বিগুণ তিনগুন ভাড়া আদায়ের প্রতিবাদ করায় এবং শিক্ষার্থীদের দাবি নিয়ে আন্দোলন করার কারণে সম্প্রতি বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে তাঁকে ভয়ভীতি দেখানো হয়।

একপর্যায়ে তাঁকে রুম ছেড়ে দিতে বলা হয়। গত ২৬ জুন এক সন্ত্রাসীকে দিয়ে তাঁকে ও তাঁর রুমমেটকে হুমকি দিলে তাঁরা মেস ত্যাগ করেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিবারেরও ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগের ব্যাপারে কবির মোল্লার কাছে জানতে চাইলে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন। যে কারও নামে উল্টা পাল্টা অভিযোগ করে জিডি করা যায় বলে তিনি জানান।

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬