ইবির সেই শিক্ষককে শোকজ, তদন্ত কমিটি গঠন

০৩ জুলাই ২০২০, ০৩:১৪ PM

© টিডিসি ফটো

নারী শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল প্রেমালাপের অডিও ক্লিপ ফাঁস হওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমানকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সাথে আগামী সাত দিনের মধ্যে রেজিস্ট্রার বরাবর কারণ দর্শাতে বলা হয়েছে।

এছাড়া তাকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতিসহ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ও এক নারী শিক্ষার্থীর মধ্যে কথােপকথনের একাধিক অডিও সামাজিক যােগাযােগ মাধ্যমে ভাইরাল হলে তা কর্তৃপক্ষের দৃষ্টিগােচর হয়।

অধ্যাপক মিজানুর রহমান ও নারী শিক্ষার্থীর মধ্যে ফাঁস হওয়া অডিও ক্লিপে যেভাবে অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা হয়েছে তা শিক্ষক হিসেবে নৈতিক স্বলনের (Moral Turpitude) সামিল। যাতে শিক্ষক সমাজসহ বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি এবং শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার সম্পর্কের পবিত্রতা ক্ষুন্ন হয়েছে।

এদিকে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুনকে আহবায়ক করা হয়েছে। কমিটির অন্যন্য দুজন সদস্য হলেন দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেলীনা নাসরিন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ও এক নারী শিক্ষার্থীর অশ্লীল প্রেমালাপের দুটি অডিও ক্লিপ ফাঁস হয়। এই অডিও ক্লিপের একটিতে ড. মিজানকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে একা বাসায় আসার প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন ধরণের অশ্লীল আলাপ করতে শোনা যায়।

একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950