করোনায় আক্রান্ত ইবি কর্মকর্তা, বাড়ি লকডাউন

১৩ জুন ২০২০, ০৬:৪৫ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-প্রকৌশলী কর্মকর্তা আব্দুল মালেকের নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১২ জুন) তাঁর করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে বলে জানা গেছে। এরপর থেকে এ কর্মকর্তার বাড়ি লকডাউন করা হয়েছে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে তাঁর শরীরে জ্বর থাকায় করোনা টেস্ট করান তিনি। গতকাল শুক্রবার করোনা শনাক্তের পর থেকে বর্তমানে তিনি বগুড়ায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আমিমুজ্জামান টুটুল বলেন, সাতদিন ধরে জ্বর থাকাতেই করোনা টেস্ট করা হলে গতকাল শুক্রবার তার পজিটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।

করোনা আক্রান্ত ইবি কর্মকর্তা আব্দুল মালেক বলেন, গত ৬ তারিখ রাতে তাঁর জ্বর আসে, সঙ্গে শরীর ব্যথাও। বাসায় বসে প্যারাসিটামল এবং গরম পানি খাওয়াসহ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়েছি। তিনি বলেন, এরপরও সুস্থ না হলে গত বৃহস্পতিবার (১১ জুন) টিএমএসএস-এ করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। গতকাল শুক্রবার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
close