কোভিড তহবিল গঠনে ড. আতিউর রহমানের পরামর্শ

১৩ জুন ২০২০, ০৫:১১ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট মহামারি মোকাবিলায় দেশে কোভিড তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। আজ শনিবার (১৩ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমাজ গবেষণা গ্রুপের আয়োজনে ১২তম ওয়েবনারে (ওয়েব সেমিনার) আলোচক হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। 

কুবির লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার ওয়েবনারটির পরিচালনায় ছিলেন। ‘বাংলাদেশে দূর্যোগকালীন বাজেট’ নিয়ে ভার্চুয়াল আলোচনার প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত এই ওয়েবনারে কুবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

আলোচনায় অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, আমাদের একটি কোভিড তহবিল গঠন করতে হবে এবং এই তহবিলের টাকা আসবে আমাদের সকলের ফোন থেকে। আমরা সবাই যখন ইন্টারনেট বা ফোন ব্যবহার করব তখন আমাদের ধনী-গরীব সকলের ফোন থেকে এক (০১) পয়সা করে এই তহবিলে জমা হবে।

চলমান করোনা সংকটকে তিনি মানবিক সংকট হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মাঝে সমন্বয়ের আহবান জানান। এছাড়াও তিনি এই যৌথ কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব আরোপ করেন।

অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই ভাইরাসের প্রভাব প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আটকে গেছে শ্রেণি পাঠদান। থেমে গেছে জ্ঞানচর্চা। ঘরবন্দী এই সময়ে সমসাময়িক বিষয়ে চিন্তা আর আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মস্তিষ্ক সক্রিয় রাখতেই নিয়মিতভাবে আয়োজন করা হয় এই ওয়েবনারের।

গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লে…
  • ১৪ নভেম্বর ২০২৬
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950