বাড়িভাড়া মওকুফের দাবিতে একাই দাড়ালেন জবি শিক্ষার্থী

১২ জুন ২০২০, ০৭:২২ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়িভাড়া সংকট নিরসন ও এ বিষয়ে উপাচার্যের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গেইটে একাই দাড়িয়েছেন শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক তানজিম সাকিব।

আজ শুক্রবার সংগঠনটির পূর্ব ঘোষিত ভার্চুয়াল প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়েছেন এ শিক্ষার্থী।

তানজিম সাকিব বলেন, শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের জন্য ন্যায্য দাবি জানিয়েও প্রশাসন থেকে কোন আশ্বাস পায়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একদিকে বেদখলকৃত হল পুনরুদ্ধার না করে এবং শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না করে প্রশাসন যেমন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে অন্যদিকে করোনা মহামারীর এই দূর্যোগে শিক্ষার্থীদের পাশে না দাড়িয়ে উল্টো তাদের প্রতি অবমাননাকর মন্তব্য ছুঁড়ে দিচ্ছে।

রাকিব বলেন, করোনা মহামারীতে শিক্ষার্থীদের টিউশনি নেই, নেই উপার্জনের অন্য কোনো উপায়। পরিবার থেকেও টাকা দেয়া বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় বাড়িতে থাকলেও প্রতিমাসেই বাড়িওয়ালার চাপে শিক্ষার্থীরা আতঙ্কিত ও ভবিষ্যতে মেসে উঠতে না পারার শঙ্কায় ভীত।

বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মসূচি থেকে অবিলম্বে মেস ভাড়া সংকট নিরসনে সম্পূরক শিক্ষাবৃত্তি দেওয়া এবং জবি উপাচার্যের দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

এর আগে শিক্ষার্থীদের বাড়িভাড়া সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের ‘তোমরা এত মিসকিন, নিজেদের আত্মমর্যাদা পর্যন্ত নেই। বিয়ে করতে গেলে বলবে, তোমরা সব ফকির-মিসকিন’ বলে মন্তব্য করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬