রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের করোনা পজেটিভ

০৫ জুন ২০২০, ০৮:৫৮ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রসায়ন বিভাগের এক শিক্ষকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকার একটি কোয়ার্টারে থাকেন। বর্তমানে ওই শিক্ষক তার বাসায় আইসোলেশনে আছেন।

আজ শুক্রবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত হওয়া আমাদের রসায়ন বিভাগের সেই সহকর্মী বর্তমানে পশ্চিম পাড়া শিক্ষকদের আবাসিক এলাকায় তার বাসায় আইসোলেশনে রয়েছেন। সিভিল সার্জনকে বিষয়টি জানিয়েছি। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

জানা গেছে, হার্টের চিকিৎসার জন্য ওই শিক্ষক গত বুধবার (৩ জুন) রাজশাহী থেকে ঢাকায় যান। সেখানে চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষা করান। এতে তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। পরে বৃহস্পতিবার ( ৪ ‍জুন) রাতে ওই শিক্ষক ব্যক্তিগত গাড়িতে রাজশাহীতে আসেন।

সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬