চবিতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন, পরীক্ষা শুরু বুধবার

০২ জুন ২০২০, ১২:৩৫ AM

© সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীব বিজ্ঞান অনুষদে করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ সোমাবার (১ জুন) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ল্যাব উদ্বোধন করেন।

আগামী বুধবার (৩ জুন) থেকে প্রতিদিন ৫০০ নমুনা পরীক্ষা করা যাবে এই ল্যাবে। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থেকে পাঠানো নমুনা এই ল্যাবে পরীক্ষা করা হবে।

বিশ্ববদ্যিালয়ের প্রক্টর এবং নমুনা পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য আমাদের ল্যাব প্রস্তুত। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সংগ্রহ করা নমুনা এই ল্যাবে সরবরাহ করে হবে। সেগুলোই আমরা পরীক্ষা করব। বুধবার থেকে এই ল্যাবের মাধ্যমে দৈনিক ৫০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে তিনি জানান। 

এদিকে এই ল্যাব উদ্বোধনের সময় ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংসদ ওয়াসিকা আয়েশা খান যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬