চট্টগ্রাম কলেজ কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৯ মে ২০২০, ১০:৫০ PM

© প্রতীকী ছবি

চট্টগ্রাম কলেজ কোয়াটারের একটি বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ মে) খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, মানসিক চাপ থেকে ওই কর্মচারী আত্মহত্যা করেছেন।

ওই কর্মচারীর নাম মো. সালাউদ্দিন (৩৭)। তিনি কলেজের রসায়ন বিভাগের চতুর্থ শ্রেণির ল্যাব সহকারীর দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়।

চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ উদ্দিন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বাসার দরজা ভেঙে প্রবেশ করে। পরে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ইউরোপ ও …
  • ২১ মার্চ ২০২৬
উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence