চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শুরু হচ্ছে করোনা পরীক্ষা

২৮ মে ২০২০, ০৩:৫৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেয়া হয়।

চিঠিতে বলা হয়, কোভিড-১৯ শনাক্তকরণে বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদফতর থেকে কোভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালুর অনুমতি প্রদান করা হলো। কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয় কিটস এবং লজিষ্টিক স্বাস্থ্য অধিদফতর হতে সরবরাহ করা হবে। শনাক্তকরণের পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডিএইচআইএস-২ তে প্রেরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, চবি জীববিজ্ঞান অনুষদের সেন্ট্রাল বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে এই করোনা টেস্ট করা হবে। এ উপলক্ষে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য বায়োসেইফটি লেভেল-২ মানের ল্যাব প্রস্তুত করা হয়েছে। ল্যাবটি চালু হলে দিনে ৩০০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, গতকাল রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে আজ সভা করেছি। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে ল্যাব উদ্বোধন করতে পারবো। এতে ভিডিও কনফারেন্সে শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬
এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ
  • ০৬ এপ্রিল ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬