জাবির আরও এক শিক্ষার্থীর করোনা পজেটিভ

২৬ মে ২০২০, ১২:০৪ PM

© প্রতীকী ছবি

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আরেক শিক্ষার্থী। সোমবার (২৫ মে) ওই শিক্ষার্থীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর মামা ফায়ার সার্ভিসে কর্মরত আছেন। গত ১২ মে তিনি সাভারে তাঁদের বাসায় যান। এরপর গত ১৯ মে ওই শিক্ষার্থীর মামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এর মধ্যেই ওই শিক্ষার্থীর মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে গত শনিবার তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের নমুনা দিয়ে আসেন।

ওই শিক্ষার্থী বলেন, গত কয়েকদিন ধরেই আমি করোনার নানা উপসর্গে ভুগছিলাম। এর মধ্যেই মামার করোনা আক্রান্তের খবর জানতে পারি। এরপর নিজে থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসি। সোমবার আমাকে জানানো হয়েছে যে, আমি করোনা ভাইরাসে আক্রান্ত। এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছি। 

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক মেজবাহ উদ্দিন বলেন, ওই শিক্ষার্থীর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ইন্সটিটিউটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) আমির হোসেন বলেন, আমাদের কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে আমরা তাঁর পাশে থাকবো সব সময়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ওই শিক্ষার্থীর পুলিশ কর্মকর্তা বাবা গত ২২ এপ্রিল করোনায় আক্রান্ত হন। পরে পরিবারের সবার করোনা পরীক্ষা করা হয়। এতে ওই শিক্ষার্থী ও তাঁর মায়ের করোনা পজিটিভ আসে।

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  • ১২ এপ্রিল ২০২৬
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
close