চবির এক শিক্ষার্থীর করোনা পজেটিভ

২৫ মে ২০২০, ০৪:০০ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে ওই শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। তার গ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। গ্রামের কারও মাধ্যমে তার মাঝে করোনার সংক্রমণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তার সহপাঠী মেহেদী হাসান মাসুদ জানান, গত ১৯ তারিখ সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। তাকে সন্ধ্যায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়েছে।

আনোয়ারায় সিএনজিচালক সজ্জাদ হত্যায় জড়িত ‘মূল হত্যাকারী’ গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬