বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চায় না ৯০ শতাংশ শিক্ষার্থী

১৮ মে ২০২০, ০৪:৫৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে জানিয়েছে। তবে এ অবস্থায় অনলাইনে ক্লাস করার বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আগ্রহ জানতে জরিপ চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

রবিবার (১৭ মে) রাত ৮.৩০ থেকে সোমবার (১৮ মে) দুপুর ৩.৩০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক গ্রুপ থেকে চালানো অনলাইন জরিপে অংশ নেন ১,২২৬ জন শিক্ষার্থী। এরমধ্যে অনলাইনে ক্লাস করতে অনীহা প্রকাশ করেন ১,০৯৭ জন শিক্ষার্থী। যা জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮৯.৪৮ শতাংশ। (প্রায় ৯০ শতাংশ)

এছাড়া অনলাইনে ক্লাসের পক্ষে মত দেন ১১৩ জন শিক্ষার্থী। যা জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯.২২ শতাংশ। কোনো মতামত নেই এমন শিক্ষার্থীর সংখ্যা ১৬ জন। যা জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ১.৩ শতাংশ।

শিক্ষার্থীরা বলছেন, অধিকাংশ শিক্ষার্থী এখন গ্রামে অবস্থান করছেন। গ্রামে পর্যাপ্ত ইন্টারনেট পরিসেবার যেমন অভাব তেমনি সব শিক্ষার্থীর অনলাইনে ক্লাস করার জন্য ইন্টারনেটে পরিসেবা ক্রয়ের আর্থিক সামর্থ্যও নেই।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর যদি অনলাইন সুবিধা না থাকে তাহলে তো ক্লাস নেওয়া সম্ভব না। যদি ধরে নেই, ৮০ শতাংশ শিক্ষার্থীর অনলাইনে ক্লাস করারা সুযোগ আছে, তাহলে বাকি ২০ শতাংশ শিক্ষার্থী তো বাদ যাচ্ছে।

জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
close