শিক্ষার্থীদের বাড়িভাড়া মওকুফ করতে বলেছে কুবি

১৭ মে ২০২০, ০৬:০৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের পরিস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের জন্য জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রতিনিধিদের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (১৭ মে) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীরর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত চিঠিগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট প্রেরণ করা হয়।

জানা যায়, কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য আ. ক. ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার এবং সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিনের নিকট এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গত ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এহেন পরিস্থিতিতে শিক্ষার্থীরা আবাসিক হল ও মেসসমূহ পরিত্যাগ করে যার যার স্থায়ী ঠিকানায় চলে যায়। আবাসিক ব্যবস্থার অপ্রতুলতার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, কোটবাড়ি, কুমিল্লা নগরীসহ অন্যান্য এলাকায় মেস ভাড়া করে থাকে। মার্চ মাসের অর্ধাংশ, এপ্রিল ও মে মাসে শিক্ষার্থীরা মেসে অবস্থান করেননি। তথাপিও মেস মালিকরা শিক্ষার্থীদের মেস ভাড়ার জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছে।

চিঠিতে বলা হয়, করোনাকালীন এ পরিস্থিতিতে দরিদ্র শিক্ষার্থীদের পক্ষে ভাড়া প্রদান করা সম্ভব নয়। অধিকাংশ ছাত্র-ছাত্রী টিউশনি করে পড়ার খরচ চালালেও এ পরিস্থিতিতে টিউশনি করতে পারছে না। কাজেই করোনাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের মেস ভাড়া সম্পূর্ণ মওকুফ করা খুবই জরুরী।

প্রসঙ্গত, বর্তমানে করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা মেস থেকে বাড়িতে চলে গেছেন। ফলশ্রুতিতে টিউশনসন অন্যান্য কাজের সুযোগ বন্ধ থাকায় শিক্ষার্থী ও তাদের পরিবারের আয়ের পথ সীমিত হওয়ায় শিক্ষা ব্যয় ও ছুটিকালীন মেস/বাসা ভাড়া নিয়ে শিক্ষার্থীরা গভীর উদ্বিগ্ন।

গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির হুঁশিয়ারি
  • ১৪ নভেম্বর ২০২৬
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950