খুবির ২০ শিক্ষার্থীকে দুই লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা

১৬ মে ২০২০, ১০:১৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে ‍টিউশন এবং খন্ডকালীন চাকরি হারিয়ে বিপাকে পড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের ২০ জন শিক্ষার্থীকে ২ লাখ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেবে খুলনা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আন্দালিব জানান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন মাসে এই অর্থ সহায়তা পাঠানো হবে । প্রথম মাসে প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা দেয়া হবে। এর পরের দুই মাস ৩ হাজার করে টাকা দেয়া হবে। এছাড়া এসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দরিদ্র পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান করোনা পরিস্থিতিতে ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই মানবিক উদ্যেগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনের অ্যালামনাইদেরকেও বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ গ্রহণের আহবান জানান।

ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাস এবং ডিসিপ্লিনের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. সমীর কুমার সাধু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সময়োপযোগী এই পদক্ষেপকে অত্যন্ত মানবিক বলে আখ্যায়িত করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিসহ সকল এলামনাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬