বেরোবি’র স্বাধীনতা পরিষদ ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ

২৫ এপ্রিল ২০২০, ০৪:১২ PM

© টিডিসি ফটো

বিশ্বব্যাপী বিরাজমান প্রাণঘাতী করোনাভাইরাস এর সংক্রমণের বিস্তার রোধে সারাদেশে চলমান লকডাউনের ফলে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসারদের সংগঠন ‘স্বাধীনতা পরিষদ’ এবং রংপুর জেলা পরিষদের সমন্বিত উদ্যোগে ৩২০টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ত্রাণ বিতরণ করা হয়। স্বাধীনতা পরিষদের সদস্য, বেরোবি’র সিনিয়র শিক্ষকদের অর্থ সহায়তা ও রংপুর জেলা প্রশাসনের বিশেষ বরাদ্দে এই ত্রাণ বিতরণ করা হয় বলে পিএস-টু-ভিসি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের নিম্ন বেতনভুক্ত ডাইনিং কর্মচারী, ক্যাফেটেরিয়া কর্মচারী, মাস্টাররোল কর্মচারী ও ক্যাম্পাস সংলগ্ন মেসের বুয়াসহ নিম্নআয়ের ৩২০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

এতে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর, স্বাধীনতা পরিষদের আহবায়ক এরশাদুজ্জামান, পিএস-টু-ভিসি(ডেপুটি রেজিস্ট্রার-একাডেমিক) আমিনুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল বর্মণ, সামসুল হক, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close