গ্রিল কেটে ১৪ কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত কমিটি

২৪ এপ্রিল ২০২০, ১২:১৩ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রতিবন্ধী ই-লার্নিং সেন্টার থেকে ১৪টি কম্পিউটার এবং ৪টির সিপিইউ চুরির ঘটনা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ কমিটি গঠন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান।

তদন্ত কমিটিতে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হককে আহ্বায়ক, আইসিটি সেলের সিনিয়র অ্যাসিসটেন্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মো. মজনু মিয়াকে সদস্য সচিব ও সহকারী প্রক্টর ড. মো. আতিকুর রহমানকে সদস্য করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর চবি উপাচার্য তদন্ত কমিটির গঠন করে দিয়েছেন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আগে গত ২১ এপ্রিল বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা কেন্দ্রীয় লাইব্রেরির পেছনের জানালা কাটা অবস্থায় পান। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ই-লানিং সেন্টারের ৪টি সিপিইউ ও ১৪টি মনিটর চুরির বিষয়টি নিশ্চিত হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬
এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ
  • ০৬ এপ্রিল ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬