চবির কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রিল কেটে ১৪ কম্পিউটার চুরি

২১ এপ্রিল ২০২০, ১১:৪৪ PM

© ফাইল ফটো

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রতিবন্ধী ই-লার্নিং সেন্টার থেকে ১৪টি কম্পিউটার  এবং ৪টির সিপিইউ চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি জানতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, প্রতিবন্ধীদের পড়ালেখার সুবিধার্থে সরকারের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অধীনে এনজিও সংস্থা ইপসা এ ই-লার্নিং সেন্টার তৈরি করে। গতবছর সেখানে ১৪টি কম্পিউটার বসানো হয়। এরমধ্যে ৪টি কম্পিউটারের সিপিইউ, ১৪টি মনিটর চুরি হয়ে গেছে। আরও ৪টি সিপিইউ পরিত্যক্ত অবস্থায় গ্রন্থাগারের পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।

চবির গ্রন্থাগারিক এ কে এম মাহফুজুল হক বলেন, গ্রীল কেটে সবকটি কম্পিউটারের মনিটর এবং ৪টির সিপিইউ নিয়ে গেছে চোরেরা। কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও নিরুপন করা যায়নি।

প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। গ্রন্থাগারের পেছনের পাহাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি সিপিইউ উদ্ধার করা হয়। তিনি বলেন, ধারণা করছি বেশ কিছুদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে দুর্বৃত্তরা। চোরাই হওয়া জিনিষের তালিকা তৈরি করে থানায় মামলা করা হবে।

টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬
মসজিদ কি শুধু ইবাদতের জায়গা নাকি এর সামাজিক গুরুত্বও রয়েছে?
  • ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৯-এ নতুন বেতন স্কেলে ৩৮ পদে চাকর…
  • ২৫ অক্টোবর ২০২৬