করোনায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছে চবির মনোবিজ্ঞান বিভাগ

১৯ এপ্রিল ২০২০, ০৪:০৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে দেশের অধিকাংশ মানুষই ঘরে আটকে পড়েছে। সৃষ্ট পরিস্থিতিতে ঘরবন্দি মানুষদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মনোবিজ্ঞান বিভাগ। বিভাগ থেকে প্রদত্ত নির্দিষ্ট কিছু মোবাইল নাম্বারে কল করে যে কেউই এই সেবা নিতে পারবেন।

বিভাগসূত্রে জানা যায়, বিভাগের এম. এস. এর শিক্ষার্থীদের মধ্যে যারা ক্লিনিক্যাল সাইকোলজির ওপর ইন্টার্নশিপ করছে তাদের মধ্য থেকে একটি দল কয়েকটি শিফটে বিভক্ত হয়ে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেবাটি দিচ্ছেন।

শনি-সোম-বুধবার এই তিন দিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সেবা দিবেন সুরাইয়া মুকিত (মোবাইল নং- ০১৭৭০৬২৯৬৬৯)। দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেবা দিবেন শীলা দেব (মোবাইল নং- ০১৮৬২০৪৬৪৪০)। বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেবা দিবেন মো. জাভেদ কায়সার (মোবাইল নং- ০১৮৭৯০৩৯৮৩৪)।

রবি-মঙ্গল-বৃহস্পতিবার এই তিন দিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সেবা দিবেন মুসলিমা আক্তার (মোবাইল নং- ০১৮৬০৭২৯৬৮০)। দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেবা দিবেন মোহাম্মদ সামির উদ্দীন (মোবাইল নং- ০১৬৪০৮৩৫৫৯৮)। বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেবা দিবেন তাসনুভা ইসলাম (মোবাইল নং- ০১৫১৬১৭৭১৩৯)।

এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান আদনান বলেন, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে বাধ্য হয়ে ঘরে অবস্থান করতে হচ্ছে। সার্বক্ষণিক ঘরে অবস্থানের ফলে অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের হতাশা, মানসিক চাপ ও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বর্তমান সময়ের এই সংকটময় পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অনলাইনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের দ্বারা এই কাউন্সিলিং সেবাটি দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার জন্য এই সেবা উম্মুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬
এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ
  • ০৬ এপ্রিল ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬