প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবে কুবি শিক্ষক সমিতি

১৭ এপ্রিল ২০২০, ০৭:৫৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের সমপরিমাণ বেতন দিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শুক্রবার সন্ধ্যায় সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে মহামারীর রূপ নিয়েছে। ইতোমধ্যে ২১০টি দেশের জনগণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এর বাইরে নয়। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৬ এপ্রিল ২০২০ তারিখে বাংলাদেশকে ঝুঁকিপূণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইইডিসিআরের ভাষ্যমতে বাংলাদেশে কমিউনিটি পর্যায়ে
এই ভাইরাসের প্রসার ঘটেছে। এমতাবস্থায় বাংলাদেশে স্বাস্থ্যসেবায় অধিক আর্থিক বরাদ্দ প্রয়োজন হবে। দেশে বর্তমানে দৈনিক খেটে খাওয়া হতদরিদ্র মানুষের উপরে এর প্রভাব প্রকটভাবে পড়তে শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবিক সহায়তার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়ে একটি চিঠিতে বলা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।

এই সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, বিভাগীয় প্রধান এবং অন্তত অর্ধ শতাধিক শিক্ষকের সঙ্গে ই-মেইল, সামাজিক যোগাযোগ, টেলিযোগাযোগের মাধ্যমে তাঁদের মূল্যবান মত গ্রহণ করা হয়। এই মহামারীতে মানবিক সহায়তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তা প্রদান করা যুক্তিযুক্ত বলে প্রায় সকলেই মনে করেন।

এ এক দিনের অর্থ এপ্রিল মাসের প্রদেয় বেতন থেকে কর্তন করা হবে। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ এবং তাঁদের পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬