করোনায় অসহায় শিক্ষার্থীদের ‘নববর্ষের উপহার’ দিল কুবির বাংলা বিভাগ

১৬ এপ্রিল ২০২০, ০৬:৫৩ PM

© ফাইল ফটো

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯)  কারণে অর্থনৈতিক সংকটে পড়া নিজ বিভাগের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বিভাগের শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের অনুদানে গড়া তহবিল থেকে সহায়তা করা হয়েছে বিভাগের অন্তত ১৪ জেলার শিক্ষার্থীকে।

করোনাভাইরাসের কারণে দেশব্যাপী চলছে লকডাউন। এতে অনেকেরই উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। আর্থিক সংকটে অনেকের স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে। সামর্থ্য অনুযায়ী দুর্ভোগে পড়া বিভাগের শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলা বিভাগ গঠন করে বিশেষ তহবিল।

জানা গেছে, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে গঠিত তহবিল ব্যয় করা হয় দুর্ভোগে পড়া শিক্ষার্থীদের জন্য। প্রত্যেক পরিবারকে নূন্যতম ১০ দিন থেকে ৩০ দিনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বাংলা বিভাগের এমন উদ্যোগের বিষয়ে বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, ‘বাংলা বিভাগ একটি যৌথপরিবার, এখানে প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী পরিবারের সদস্য। এত বড় একটি পরিবারে সবার অর্থনৈতিক অবস্থা একরকম থাকবে না, এটাই স্বাভাবিক।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে যাদের পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের সমস্যার ধরণ অনুযায়ী আমরা আর্থিক সহায়তার এই উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে আমাদের সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে এবং যেসব শিক্ষার্থী ও তাদের পরিবার এই সহযোগিতা পেয়েছেন, তাদের উদ্দেশ্যে এটি আমাদের নববর্ষের উপহারস্বরূপ। দায়িত্ব নিয়ে এই কার্যক্রমে যেসব শিক্ষক-শিক্ষার্থী এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানাই।’

স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেরী স্টোপসে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘ভোরে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্স…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬