করোনায় শিক্ষার্থীদের সুরক্ষিত থাকার আহবান অধ্যক্ষ সেলিম উল্লাহর

১৩ এপ্রিল ২০২০, ০৬:৩৮ PM
অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার

অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার © টিডিসি ফটো

করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে শিক্ষার্থীদের সুরক্ষিত থাকার আহবান জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

আজ সোমাবর মুঠোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান।

অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ বলেন, করোনাভাইরাস এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন। আমার কলেজের অনেক শিক্ষার্থী আছে, যারা ঢাকায় টিউশনি করে ব্যক্তিগত খরচে চলাফেরা করে। অনেকেই ঢাকায় আটকে গেছে, গ্রামে যেতে পারেনি। শিক্ষার্থীদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তারা নিঃসংকোচে আমাদের জানাতে পারে। আমরা সবসময় তাদের পাশে আছি।

শিক্ষার্থীদের ঘরে থাকার বিকল্প নেই জানিয়ে অধ্যক্ষ বলেন, এই দুর্যোগে আগে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তোমরা ঘরে থাক, একান্ত দরকার ছাড়া বাইরে বের হবে না। যারা হতদরিদ্রদের ত্রাণ দিচ্ছ তারাও খুবই নিরাপদে থেকে কাজ করবে। গ্রামে যারা আছ, তারাও বেশ সতর্কে থাকবে। করোনা মোকাবিলায় সবাই সরকারি নির্দেশনা মেনে চলবে৷

কলেজ অধ্যক্ষ বলেন, সকল বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে আলোচনা করা হয়েছে। অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের বিভাগীয় প্রধানকে জানাবে। এছাড়াও ডিগ্রি, ইন্টারমিডিয়েট ও অন্যান্যরা নিবিড় কমিটির সাথে যোগাযোগ করবে। শিক্ষার্থীদের পরিচয় গোপন করে তাদের আর্থিক সহায়তা করা হবে বলে জানান তিনি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence