অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১২ এপ্রিল ২০২০, ০১:২৫ PM

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অফিস ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। তাছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার পূর্বে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। এছাড়াও সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অফিস (জরুরী সার্ভিস ব্যতিত) আগামী ২৫ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬