বরিশাল বিশ্ববিদ্যালয়ে জরুরি টেলি স্বাস্থ্য সেবা চালু

০৮ এপ্রিল ২০২০, ১১:৪৬ AM

করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যেকোনো শারীরিক অসুস্থতায় জরুরী টেলি স্বাস্থ্য সেবা চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত ০১৭২৩ ০৪০ ১১৯ নম্বরে ফোন দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবে।

বুধবার (৮ এপ্রিল) থেকে এ কার্যক্রম চলমান থাকবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

তিনি জানান, করোনা প্রাদুর্ভাব রুখতে বর্তমানে সেখানকার সকল ধরণের দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম বন্ধ আছে। বন্ধের সময়টাতে জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে উপাচার্যের সিদ্ধান্তে এমন পদক্ষেপ নিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, “বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের যেকেউ কোনো শারীরিক জটিলতার সম্মুখীন হলে নম্বরটিতে ফোন করে পরামর্শ নিতে পারবেন। নির্দিষ্ট সময়ে একজন চিকিৎসক অসুস্থ ব্যক্তিকে যথাযথ সহযোগিতার চেষ্টা করবে”।

তিনি আরো উল্লেখ করেন, করোনা প্রাদুর্ভাবে কোনো শিক্ষার্থী যদি অসুস্থতার সম্মুখীন হয় তবে তার পাশে দাঁড়াবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অসুস্থ শিক্ষার্থীর পক্ষ থেকে তাঁর বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করলে যথাসাধ্য সহযোগিতা করা হবে।

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬