বঙ্গবন্ধু হত্যার বিচার নিয়ে কটূক্তি করায় ইবি ছাত্রী বহিষ্কার

০৭ এপ্রিল ২০২০, ১১:২৩ PM

© ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যার বিচার নিয়ে কটূক্তি করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী তানজিদা সুলতানাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রাত ৯টার দিকে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এ ঘটনা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরেশ চান্দ্র বর্ম্মণকে আহবায়ক, আইন বিভাগের অধ্যাপক রেহানা পারভীন ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাঃ সাজ্জাদ হোসেনকে সদস্য করা হয়েছে। কমিটিেকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা সাজ্জাদ হোসেন সাজু তার ফেসবুকে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনি মাজেদ গ্রেফতারের পর একটি পোস্ট দেন। সেই পোস্টে ওই ছাত্রী বঙ্গবন্ধু অবমাননাকর মন্তব্য করেন। ওই ছাত্রী লিখেছেন ‘শেখ মুজিব যদি খুন না হত তাহলে কি সে এখনো পর্যন্ত বেচে থাকতো? মুজিবুর রহমান অনেক বয়স পরই মারা গেছেন। কিন্তু আমরা আদিখ্যেতা জাতি একজনের খুনের বিচার করতে করতে ভুলেই যাই প্রতিদিন কতশত মানুষ আমাদের আশেপাশে খুন হচ্ছে, গুম হচ্ছে। আমরা পুরাতন কাসন্দি নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে পছন্দ করি।’

এ অবমাননাকর মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬