বস্তিবাসীর মাঝে খাদ্য বিতরণ করল ‘‘রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’’

০৪ এপ্রিল ২০২০, ০৬:২৯ PM

© টিডিসি ফটো

দেশে করোনাভাইরাসের কারনে অঘোষিত লকডাউন চলছে। আর এতে চরম বিপাকে পড়েছে রাজধানীর বিভিন্ন বস্তিতে বসবাসকারী খেটে খাওয়া মানুষগুলো। সমাজের পিছিয়ে পড়া এসব মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ নামক সেচ্ছাসেবী একটি সংগঠন।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় রাজধানীর উত্তর টোলারবাগ, দারুসসালাম ও মিরপুরের বস্তিতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রোটারি সংগঠনের সদস্যরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক আহমেদের সরাসরি তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে পুলিশের মিরপুর বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পুলিশের সহায়তায় রোটারেক্টগন তালিকাভুক্ত প্রতিটি বস্তিবাসীর ঘরে ঘরে যেয়ে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর, রোটারিয়ান শাহ আলম চৌধুরী হিমু, রোটারিয়ান সাদাতুর রহমান খান, রোটারিয়ান আমানুল হক কনক, রোটারিয়ান মাহমুদ হাসান, রোটারিয়ান জি এম নাজমুল হোসাইন, রোটারিয়ান খালেদ ফয়সাল রহমান প্রমুখসহ অন্যান্য রোটারি নেতৃবৃন্দ।

এ বিষয়ে রোটারিয়ান শাহ আলম চৌধুরী হিমু জানান, রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ একটি সামষ্টিক প্রচেষ্টা, যার মাধ্যমে বর্তমানের বিভীষিকাময় করোনা পরিস্থিতিতে দুস্থ, খেটে খাওয়া, শ্রমজীবি, মেহনতী মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হবে। এই কর্মসুচীতে ইতোমধ্যে বিভিন্ন রোটারী ক্লাব, রোটারিয়ানগন, সমাজের বিভিন্নস্তরের মানুষ, কর্পোরেট হাউজ এবং বহুজাতিক কোম্পানীগুলো তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।সকলের মিলিত প্রচেষ্টায় এ দুঃসময়ের মোকাবিলা করবো ঐক্যবদ্ধভাবে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬