সুরক্ষা পোশাক নিয়ে চিকিৎসকদের পাশে ইসলামী বিশ্ববিদ্যালয়

০৪ এপ্রিল ২০২০, ০৬:০৫ PM
চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালকদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য

চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালকদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য © টিডিসি ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রণ প্রতিরোধে চিকিৎসকদের মাঝে পার্সোলান প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), এপ্রোন, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

আজ শনিবার ইবি প্রশাসনের উদ্দ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালক এবং নিরাপত্তাকর্মীদের মাঝে এসব পিপিই বিতরণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর ও ইবি করোনা প্রতিরোধ সেলের আহবায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ প্রমূখ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ড্রাইভারদের ১০টি পিপিই, ক্যাম্পাসের নিরাপত্তারক্ষী এবং করোনা প্রতিরোধ সেলকে ৫০ সেট সুরক্ষা এপ্রোন, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের করোনা প্রতিরোধ সেলের আহবায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘চিকিৎসক, ড্রাইভার ও নিরাপত্তারক্ষীদের নিরাপত্তার নিশ্চিতের জন্য এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। যেহেতু তাদের মাঠে কাজ করতে হয় তাই তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে প্রশাসন এমন উদ্যোগ নিয়েছে।’

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close