করোনা: প্রধানমন্ত্রীর তহবিলে জাবি অফিসার্স সমিতির একদিনের বেতন দান

০৪ এপ্রিল ২০২০, ০৫:৩৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের বেতনের একদিনের সম পরিমাণ অর্থ দান করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি কার। শনিবার (৪ এপ্রিল) বিকেলে সমিতির সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আ. রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ ঘোষণা করেছে। ফলে দেশের হতদরিদ্র খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের খাদ্য নিরাপত্তার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে মানবিকতার টানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির কার্যনির্বাহী পরিষদ অফিসারদের একদিনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬