১ দিনের বেতন নিয়ে অসহায়-গরীবদের পাশে ইবি শিক্ষকরা

০৩ এপ্রিল ২০২০, ০৪:৫২ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সারা বিশ্বে বইছে লাশের মিছিল। এ ভাইরাস প্রতিরোধে লকডাউন চলছে দেশে দেশে। এতে খাদ্য সংকটে পড়েছে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষ। এসব দুঃস্থদের অসহায়ত্বের কথা ভেবে একদিনের বেতন দান করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষকদের দেওয়া এ টাকার পরিমাণ প্রায় ১০ লাখ হবে বলে জানা গেছে।

জানা যায়, বর্তমান গরীব দুঃস্থদের অসহায়ত্বের কথা ভেবে ইবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটি দুস্থদের মাঝে দান করার লক্ষ্যে শিক্ষকদের এক দিনের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেউ করোনায় আক্রান্ত হলে সভাপতি/সাধারণ সম্পাদককে অবহিত করার জন্য আহবান জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতি আমরা সকলেই ব্যক্তিগতভাবে নিজ নিজ পরিসরে দুস্থ ও অসহায়দের সহায়তা করে আসছি। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence