করোনা প্রতিরোধে এক দিনের বেতন দেবেন চবি শিক্ষকরা

০২ এপ্রিল ২০২০, ০১:১৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মূল বেতনের এক দিনের সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। এপ্রিল মাসের বেতন থেকে এ সহযোগিতা করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালইয়ের (চবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক।

এ সহায়তা তিনটি খাতে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ দেওয়া হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পাশ্ববর্তী এলাকার দরিদ্র মানুষের খাদ্যসামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য খাতের জরুরি প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে পিপিই ও মাস্ক সরবরাহের জন্য।

এ বিষয়ে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, মহামারী পরিস্থিতিতে নাগরিক দায়িত্ববোধ থেকে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ বিষয়ে অনলাইনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের কয়েক দফা সভা হয়েছে। পরিস্থিতির কারণে সাধারণ সভা করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, তবে আমরা এ প্রস্তাব শিক্ষকদের জানিয়েছি। কারও যদি এতে অসম্মতি থাকে তাহলে ৫ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬