করোনায় ক্ষতিগ্রস্তদের কোটি টাকা দিচ্ছে রাবি

০২ এপ্রিল ২০২০, ০৯:২৯ AM

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। বুধবার উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড হাবীবুর রহমান।

তিনি বলেন, করোনা মহামারিতে লকডাউন অবস্থায় খেটে খাওয়া মানুষ মূলত যারা দিন আনে দিন খায় তাদের বেশ কষ্ট হচ্ছে। এসব মানুষের কথা চিন্তা করে তাদের সাহায্যার্থে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে এ অর্থ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, সকালে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় একটি মাত্র এজেন্ডা ছিল। এ এজেন্ডাতে কেউ দ্বিমত পোষণ করেননি। যেহেতু বিষয়টি পাশ হয়েছে হয়তো আজ কালকের মধ্যে এ অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে চলে যাবে বলে জানান তিনি।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬