করোনায় জবি শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেবে ন্যাশনাল মেডিকেল ও বিএসএমএমইউ

০১ এপ্রিল ২০২০, ০৮:১২ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কিংবা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের বিনামূল্যে চিকিৎসা দেবে ন্যাশনাল মেডিকেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে সাধারণ জ্বর, কাশি হলেও বিনামূল্যে চিকিৎসা ও টেস্ট করাতে পারবেন শিক্ষার্থীরা।

বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান ও শিক্ষক সমিতির সভাপতি ড. নুরে আলম আব্দুল্লাহ।

উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিশেষ ইউনিট ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিনামূল্যে করোনা ও জ্বর-কাশির চিকিৎসা পাবে। দুই হাসপাতালের সাথেই আমাদের কথা হয়েছে। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ বলেন, কোনো শিক্ষার্থী অসুস্থতা বোধ করলে যাতে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করবো। এক্ষেত্রে তিনি নিজের মুঠোফোন (০১৭১৩২২৮৬৪০) নাম্বারে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম (০১৫৫২৩২৬২১৭) এর নাম্বারে যোগাযোগ করতে বলেন।

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
৪ সিটি কর্পোরেশনে বিশেষ গণটিকাদান কর্মসূচি শুরু
  • ১২ এপ্রিল ২০২৬