করোনাভাইরাস

পরিস্থিতি মোকাবেলায় ১ দিনের বেতন দিচ্ছেন চবি শিক্ষকরা

০১ এপ্রিল ২০২০, ০৭:১৩ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি মূল বেতনের এক দিনের সমপরিমাণ টাকা করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ বুধবার (০১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে তহবিল গঠনসহ বিভিন্ন বিষয়ে অনলাইনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের কয়েক দফা সভা হয়েছে। পরিস্থিতির কারণে সাধারণ সভা করা সম্ভব হয়নি। একদিনের বেতন প্রদানের বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে। এ বিষয়ে কারও যদি অসম্মতি থাকে তাহলে ৫ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে। শিক্ষকদের এপ্রিল মাসের বেতন থেকে এ সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, ‘করোনা পরিস্থিতিতে নাগরিক দায়িত্ববোধ থেকে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। সংগৃহীত টাকা আমরা তিনটি খাতে দেব। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার দরিদ্র মানুষের খাদ্যসামগ্রী বিতরণে এবং স্বাস্থ্য খাতের জরুরি প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে পিপিই ও মাস্কের জন্য ব্যয় হবে বিশেষ এ তহবিলের টাকা।’

সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬