প্রতিবেশীকে সহযোগিতা করলেই অ্যাসাইনমেন্টের ৫ নম্বর দেবেন রাবি শিক্ষক!

৩১ মার্চ ২০২০, ০৪:৪৬ PM

© সংগৃহীত

আশেপাশের মানুষদের সহযোগিতা করলেই ক্লাস এসাইনমেন্টের ৫ নম্বর দেয়ার ঘোষণা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাওয়ান উদ্দিন। গত রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এমন ঘোষণা দেন তিনি।

এতে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘বিশ্ববিদ্যালয় খুললে শ্রেণিকক্ষেই পাঠদান হবে। প্রতিবেশীকে সহযোগীতা করলেই এসাইনমেন্টের ৫ নম্বর দেব।

আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশ্বের এই মহাসংকটে তোমরা নিজনিজ বাড়ীতে পরিবারকে নিয়ে সুস্থ থাকো। কোর্সের পড়ালেখা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নাই। বিশ্ববিদ্যালয় খুললে আবার শ্রেণিকক্ষে পড়ালেখা হবে। আমার কোর্সের পড়ালেখা শ্রেণিকক্ষে সামনাসামনিই হবে। নো অনলাইন।

তবে গল্প, উপন্যাস, গবেষণাকর্ম ইত্যাদি পড়। কোর্সের বাহিরের এই পড়ালেখাগুলো ভীষণ কাজে দেবে। আশপাশের তথা প্রতিবেশীদের খোঁজ খবর রাখ। সহযোগিতা করো। করতে পারলে এসাইনমেন্টের ৫ নম্বর দেব।

এখনও গড়ে তিন মাস ক্যাম্পাস বন্ধ থাকে। আর বর্তমান অবস্থায় পড়ালেখা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছুই নাই। যদি ছয় মাসের বেশি বন্ধ থাকে তখন দেখা যাবে।’

এ প্রসঙ্গে শাওয়ান উদ্দিন বলেন, সারা বিশ্বেই এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশেও নানা কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকে অতীতেও। হয়তো এরকম পরিস্থিতে না। কিন্তু ঈদ বা অন্য কোনো কারণে আরো অনেক বেশি দিনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকেছে। এখন মাত্র এক সপ্তাহ ধরে ইউনিভার্সিটি বন্ধ আছে এখন অনলাইনে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের প্যানিক করা আমার মতে উচ্চ শিক্ষার সাথে যায় না।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬