ছিন্নমূলদের খাদ্য দিয়ে সাহায্যের আহ্বান অধ্যক্ষ সেলিম উল্লাহর

২৯ মার্চ ২০২০, ০৮:৪৮ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ছিন্নমূলদের খাদ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। রবিবার (২৯ মার্চ) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ছিন্নমূলদের খাদ্য দিয়ে সাহায্য করুন। একেবারে ছিন্নমূল যারা, ঝুঁকি না নিয়ে সুযোগ থাকলে, বা পরিস্হিতি কিছুটা নর্মাল হলে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে।

তিনি লিখেন, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক তৈরির মতো এ ক্ষেত্রেও সারাদেশে সরকারি কলেজে কর্মরত শিক্ষা ক্যাডার সদস্যরা এগিয়ে আসতে পারেন। রাজশাহী কলেজ শুরু করেছে। যশোরেও উদ্যোগ নেওয়া হয়েছে। ইডেন কলেজও এগিয়ে আসছে। অধ্যক্ষগন এ ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন। কবি নজরুল সরকারি কলেজ এ ক্ষেত্রে ভূমিকা রাখবে।

এর আগে কবি নজরুল কলেজের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। এবার ছিন্নমূলদের খাদ্য সহায়তায় ভূমিকা রাখবে কলেজটি। এমনটাই জানিয়েছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকার।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬