বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতির মূল বেদীতে জুতা পায়ে বেরোবি উপাচার্য

১৮ মার্চ ২০২০, ১২:২২ AM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা জানাতে এসে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতির মূল বেদিতে জুতা পায়ে উঠেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার এবং রেজিস্ট্রারকে। এসময় উপ-উপাচার্যও উপস্থিত ছিলেন। তবে তাঁর পায়ে জুতো ছিল কিনা তা স্পষ্ট নয়।

মঙ্গলবার প্রশাসনিক ভবনের উত্তর পার্শ্বে অবস্থিত জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিতে আসলে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে কানাকানি হলে জুতা খুলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। এ সংক্রান্ত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা চলছে।

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, নব নিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার অধ্যাপক ড. হাসিবুর রশীদ, রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল বঙ্গবন্ধুর অস্থায়ী প্রকৃতিতে উঠেন। এসময় তাদের সকলের পায়ে জুতা পরা অবস্থায় দেখা যায়।

বিষয়টির তীব্র নিন্দা জ্ঞাপন করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, এটি নি:সন্দেহে শিষ্টাচার বহির্ভূত কাজ। যেই হোক না কেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করছি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, বঙ্গবন্ধু আমাদের ১৬ কোটি মানুষের আবেগের জায়গা। তাঁর সাথে কোন রকম অসম্মান মেনে নেয়ার মত না। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের সাথে কথা বলব এ বিষয়ে।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরে বেদীতে উঠে ফুল দেয়া ন্যক্কারজনক ঘটনা। মুজিববর্ষে এরকম একটি ঘটনা বিশ্ববিদ্যালয প্রশাসন ঘটাবে তা অনেকের কাছে অপ্রত্যাশিত হলেও আমার কাছেও প্রত্যাশিত। কারণ, এর আগেও এরকম ঘটনা তারা ঘটিয়েছে। ভেতরে যদি প্রকৃত চেতনা না থাকে তাহলে মনগড়া চেতনার বহি:প্রকাশ এরকম হবে এটাই স্বাভাবিক। সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর চেতনা নিয়ে এরকমভাবেই একটা গোষ্ঠী ব্যবসা করে যাচ্ছে, যা অত্যন্ত দু:খজনক এবং ভয়েরও কারণ।

বিষয়টি নিয়ে রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু বলেন, এরকম ঘটনা সত্যি দুঃখজনক। দেশের উচ্চবিদ্যাপীঠের অভিভাবকদের কাছ থেকে এরকম ঘটনা মেনে নেওয়া যায়না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, এখানে জুতো পরে উঠা যাবে। কারণ, আমাদের অস্থায়ী প্রতিকৃতিটি আমরা সেভাবেই প্রস্তুত করেছিলাম। শহীদ মিনারের সাথে এটাকে গুলিয়ে ফেলা যাবে না।

অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতায় বিপর্যস্ত গোবিপ্রবির বিজয় দিবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্যদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ যশোর শিক্ষ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নি…
  • ২৬ অক্টোবর ২০২৬
নওগাঁয় ৬৩ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা
  • ২৬ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের দুই দিন আগে ঢাকা বোর্ডের সচিবকে ‍কুমিল…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবি মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্য…
  • ২৬ অক্টোবর ২০২৬