বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপিত

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল, জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, এবং ক্যাম্পাসে আলোকসজ্জার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে বাদ জোহর পর্যন্ত কেন্দ্রীয় মসজিদে ৩১জন হাফেজ কয়েক খতম কোরআন তেলয়াত করেন। বিকালে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহানের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা নিবেদন করেন।

বাদ আসর কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া কেন্দ্রীয় মন্দিরেও বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যার পরে প্রশাসনিক ভবনের সামনে কেক কাটা, আতশবাজি, বেলুন ও ফানুস উড়ানো হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬