রাবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে

১৭ মার্চ ২০২০, ০৪:২২ PM

© টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৭ মার্চ) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন করা হয়েছে।

এদিন সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও অস্থায়ী প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ এ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা সহ শিক্ষক ও কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে উপাচার্য সকল কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

পূর্বের নির্দেশনা অনুযায়ি ১৬ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, অস্থায়ী প্রধান কার্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলে আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে সরকারী নির্দেশনা থাকায় শিক্ষার্থীদের দলীয় কোন র‌্যালি করা সম্ভব হয়নি।

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬