করোনাভাইরাস: জাতীয় বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা

১৬ মার্চ ২০২০, ১২:৪৮ PM

করোনাভাইরাসের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে প্রয়োজন হলে ছুটি আরও বাড়ানো হবে।’

এর আগে ঢাকা ও কুমিল্লাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া দেশের সব ধরণের স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেলে এ ব্যাপারে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।

চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬