স্ত্রী দায়ের করা মামলায় গ্রেফতার শাবি শিক্ষক

১৬ মার্চ ২০২০, ০৮:২৯ AM

© টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান নারী নির্যাতনের অভিযোগে স্ত্রী দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় অভিযুক্তের স্ত্রীর দায়ের মামলায় আসামি হিসেবে শনিবার রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ১৫ মার্চ বিকালে তাকে লক্ষীপুর কোর্টে পাঠানো হয়েছে।

তার স্ত্রী জানান, ‘২০১৭ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে প্রতিনিয়ত নির্যাতন করতে থাকে আমার স্বামী (ড. মোস্তাফিজ)। আমরা বিষয়টি সমাধানের জন্য পারিবারিকভাবে বসি। তারপরও সমাধান হয়নি। এমনকি একপর্যায়ে যোগাযোগও বন্ধ করে দেয় সে। এছাড়া একাধিকবার সিলেটে এসেও তার দেখা পাইনি।’

পরবর্তীতে বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১/গ ধারায় এই বছরের ফেব্রয়ারির ১০ তারিখে চার জনের বিরুদ্ধে লক্ষীপুর চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন এই শিক্ষকের স্ত্রী।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close