প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন চবি ছাত্র ঈসা

১৫ মার্চ ২০২০, ০৮:৩৪ PM
স্বর্ণপদক নিচ্ছেন মুহাম্মদ ঈসা

স্বর্ণপদক নিচ্ছেন মুহাম্মদ ঈসা © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেধাবী ছাত্র হাফেজ মুহাম্মদ ঈসা। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পদক গ্রহণ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত হাফেজ মুহাম্মদ ঈসা কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক গ্রামের মাওলানা আব্দুল কাদেরের পঞ্চম ছেলে।বর্তমানে তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি হাফেজিয়া আদর্শ মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

তাকে বিশ্ববিদ্যালয়ের আর্টস অ্যান্ড হিউম্যানিটিতে সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে।

মুহাম্মদ ঈসা বলেন, একবার শহরের বিপ্লব উদ্যানে আমরা দু’জন বন্ধুর রাজনৈতিক আলাপের মাঝে বললাম- যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারতাম! আমার বন্ধু বললো- এটা তো অসম্ভব। প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ার পর ঘটনাটা মনে পড়ে গেলো।

তিনি বলেন, যখন প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিচ্ছিলাম তখন মনে হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই। যার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্টস অ্যান্ড হিউম্যানিটির হাজার হাজার ছাত্রদের সাথে ৪ বছর যুদ্ধ করে অর্জন করতে হয়েছে। আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায় তবে এর জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হয় তখনই আল্লাহ দিবেন।

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬