চবি ছাত্রের করোনা আক্রান্ত হওয়ার খবর ভূয়া

১৪ মার্চ ২০২০, ০৮:২৩ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি ভুয়া। শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (University Of Chittagong) নামক একটি ফেসবুক পেজে ‘চবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত’ এমন খবর ছড়ানো হয়।

ফেসবুকের ওই পোস্টে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষা বর্ষের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিৎ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয়া।

এ বিষয়ে জানতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমাদের এখানে কোন করোনা রোগী নেই। বিষয়টি ভুয়া। কেউ উদ্দেশ্য প্রনোদিতভাবে এমন খবর ছড়িয়ে থাকতে পারে।

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬