সড়ক দুর্ঘটনায় ববির ৩ শিক্ষার্থী আহত

১৩ মার্চ ২০২০, ০৪:১৪ PM

© সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থীসহ চারজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা সড়কে ঘটে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউসুফ সিকদার ও জিএম ফাহাদ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাওয়ার হক। এদের মধ্যে ইউসুফ ও ফাহাদকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে একজন বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠির দিকে যাচ্ছিলাম। পথে পেছন দিক থেকে আসা একটি মিনি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ তারা তিনজন আহত হন।

তিনি জানান, তার ও অটোচালকের অবস্থা ভালো। বাকি দু’জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬