অতিরিক্ত ভর্তি ফি কমানোসহ ৭ দাবি রোবোবি শিক্ষার্থীদের

১২ মার্চ ২০২০, ০৭:৫১ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অতিরিক্ত ভর্তি ও ফরম পূরণ ফি কমানো, প্রধান ফটক, স্থায়ী শহীদ মিনার, টিএসসি অডিটোরিয়াম ও জিমনেশিয়াম নির্মাণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পার্কের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বেরোবি শাখার সভাপতি আলমগীর কবির বলেন, উত্তরবঙ্গের জনমানুষের দীর্ঘ লড়াই সংগ্রামের ফলে গড়ে ওঠা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের রেষারেষি, স্বার্থ হাসিলের রাজনীতি, সর্বোপরি উপাচার্যের উদাসীনতার ফলে শিক্ষার পরিবেশ দারুণভাবে ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১১ বছর অতিক্রান্ত হলেও এখানে পড়াশোনার পরিবেশ সেভাবে গড়ে উঠেনি। আমরা মনে করি শিক্ষার্থীদের স্বার্থে এই ৭ দফা দাবি মেনে নিলে বিশ্ববিদ্যালয় পূর্ণতা পাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে প্রশাসন কার্যকরী কোন পদক্ষেপ না নিলে আমরা বৃহৎ আন্দোলনের ডাক দেবো।

মানববন্ধনে উল্লিখিত অন্যান্য দাবিসমূহ হলো; বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। স্বচ্ছ ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও সেশনজট মুক্ত করেতে হবে। নতুন আবাসিক হল নির্মাণ করতে হবে এবং হল ও ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিতে হবে এবং খাবারের দাম কমাতে হবে। লাইব্রেরি বর্ধিতকরণ এবং পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অসম্পন্ন দ্বিতীয় ধাপের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বেরোবি শাখার সহ-সভাপতি ফেরদৌস আলমের সঞ্চালনায় মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, সাধারণ শিক্ষার্থী হাসিবুল আসলাম, আব্দুস সালাম, আয়েশা সিদ্দিকা প্রমুখ। এছাড়া সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেরোবি শাখার রিনা মুর্মূ।

যবিপ্রবির এক শিক্ষার্থীকে মেরে কান ফাটানোয় আরেক শিক্ষার্থী …
  • ২৬ অক্টোবর ২০২৬
`ক্রসফায়ার' নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৬ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে যৌতুকের দাবিতে ফের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, স্…
  • ২৬ অক্টোবর ২০২৬
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন যে প্রবাস…
  • ২৬ অক্টোবর ২০২৬
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি, কে কোন জেলায়
  • ২৬ অক্টোবর ২০২৬
ডি-থ্রি টুর্নামেন্টের নিলাম শেষে কেমন হলো ৬ দলের স্কোয়াড
  • ২৬ অক্টোবর ২০২৬