করোনা আতঙ্ক: চবিতে সকল প্রকার র‍্যাগ ডে, সভা-সমাবেশ নিষিদ্ধ

১২ মার্চ ২০২০, ০২:০২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস সম্প্রতি বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তাই বাড়তি সতর্কতা স্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সকল প্রকার র‍্যাগ ডে, নবীন বরণ, সভা-সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গৃহীত উদ্যোগের মধ্যে আরও আছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নালা-নর্দমা, বিভিন্ন হলের ক্যান্টিন, কমন রুম, ডাইনিং হল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রত্যেক বিভাগ/ইন্সটিটিউটে দিনের প্রথম ক্লাস শুরুতে অন্তত ৫ মিনিট 'করোনা ভাইরাস: সংক্রমণ প্রতিরোধে করণীয়' শীর্ষক ব্রিফিং দেয়া।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬