চবির হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

১১ মার্চ ২০২০, ০৯:৩১ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব আবাসিক হলে তল্লাশি চালিয়ে বেশকিছু ‘দেশীয় অস্ত্র’ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বুধবার আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন প্রক্টর এসএম মনিরুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে শহীদ আব্দুর রব হলে তল্লাশি চালানো হয়।

এ সময় ৯টি রামদা, ৭টি লোহার পাইপ, রড ও লাঠিসোটা এবং কয়েক বস্তা পাথর উদ্ধার করা হয়।

অভিযানে কয়েকজন অছাত্রকে আটক করা হলেও ‘হলে অবস্থান করতে পারবে না’ এমন মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান প্রক্টর। হলগুলোতে বহিরাগত পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬